বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাজারে চালের মুল্য স্থিতিশীল, জনমূখে স্বস্তির আভাস

বাজারে চালের মুল্য স্থিতিশীল, জনমূখে স্বস্তির আভাস

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলায় খুচরা বাজারগুলোতে গত কয়েক মাস ধরেই চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এতে করে স্বস্তিতে রয়েছেন ভোক্তারা। তবে ভোক্তারা সস্তিতে থাকলেও ভালো নেই সারা দেশের কৃষক। গত বোরো মৌসুমে বাম্পার ফলনের পর ধান বিক্রি করে খরচের টাকাও তুলতে পারেননি তাঁরা। কৃষক যাতে ন্যায্যমূল্য পান সে জন্য প্রয়োজনের তুলনায় বাড়তি ধান ক্রয়, চালের রপ্তানির মতো কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তবে তাতেও সুফল মেলেনি। যে কারণে শঙ্কা তৈরি হয়েছে আমন মৌসুমে ধানে কৃষক ন্যায্যমূল্য পান কি না। পটুয়াখালীর শহর বাজার ঘুরে দেখা গেছে, মোটা চাল বিক্রি হচ্ছে ৩৪-৩৭টাকার মধ্যে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবি বাজার বিশ্লেষণের তথ্য বলছে, গত বছরের এই সময়ে মোটা চালের দাম ছিল ৪০-৪২ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় ২০ শতাংশ পর্যন্ত কম দামে চাল কিনতে পারছেন ভোক্তারা। মাঝারি মানের চিকন চাল বিক্রি হচ্ছে ৪২-৫০ টাকার মধ্যে, যা এক বছর আগে ছিল ৪৮-৫৫ টাকা। এ ছাড়া চিকন চাল বিক্রি হচ্ছে ৫২-৫৬ টাকার মধ্যে, যা এক বছর আগের এই সময়ে বিক্রি হচ্ছে ৫৬-৬৬ টাকার মধ্যে আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD