মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ঢাকায় বসলো দুই বাংলার তারকামেলা

ঢাকায় বসলো দুই বাংলার তারকামেলা

Sharing is caring!

প্রতীক্ষিত ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ (বিবিএফএ) অনুষ্ঠানের জমকালো আয়োজন দুই বাংলার তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে আয়োজিত জাঁকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চিত্রনায়ক আলমগীর, সারাহ বেগম কবরী প্রমুখ।

দুই বাংলার চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান বিবিএফএ। বাংলার চলচ্চিত্রজগতকে অনন্য প্রেরণায় উৎসাহিত করা এবং বিশ্বদরবারে একে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ও ভারতের ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিবিএফএ’র আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক সীমারেখা দুই বাংলার অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতিকে বিভাজন করতে পারে না। আমাদের ভাষা ও সংস্কৃতি এক। কিন্তু আমাদের সাংস্কৃতিক মেলবন্ধনের একটু অভাব ছিল। এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি চর্চা উৎসাহিত হবে। চলচ্চিত্র মানুষের মননের বিকাশ করে। যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদেরও প্রেরণা দিতে পারে চলচ্চিত্র। আমি এই আয়োজনের সাফল্য কামনা করি।

বিবিএফএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই তারকার সব উজ্জ্বল তারকারা।

প্রথম বিবিএফএ আয়োজনে বাংলাদেশি তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সানী, সিয়াম আহমেদ, নিরব হোসেন, তাসকিন আহমেদ, মামনুন ইমন, অভিনেত্রী মৌসুমী, জয়া আহসান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, পরীমনি ও পূজা চেরিসহ অনেকে।

ভারতের বাংলা সিনেমার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ, তনুশ্রী, পাওলি দাম, নির্মাতা গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি প্রমুখ।

এতোদিন হলিউড, বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় এমন আড়ম্বরপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখা গেলেও বাংলা সিনেমার ইতিহাসে এতো বড় আয়োজন এই প্রথম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD