মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাংলাদেশে মানুষ আর বিভেদ দেখতে চায় না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা

বাংলাদেশে মানুষ আর বিভেদ দেখতে চায় না।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা

Sharing is caring!

বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে পা রেখেছে এবং এখন একটি পরিণত রাষ্ট্রে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, এই পরিণত বাংলাদেশে মানুষ আর বিভেদ দেখতে চায় না।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণই বিএনপির পাশাপাশি বাংলাদেশের সব রাজনৈতিক শক্তির প্রকৃত উৎস।

ছাত্রদলের নেতা-কর্মীদের সাহসিকতার প্রশংসা করে তারেক রহমান বলেন, গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতা-কর্মী আহত ও গ্রেপ্তার হন।

শুধুমাত্র ওই সময়েই ছাত্রদলের দুই হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তোমাদের মতো সাহসী সন্তানরা যেখানে আছে, সেই সংগঠনকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

তারেক রহমান বলেন, বিএনপি এখন কথামালার রাজনীতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগত দক্ষতা অর্জনের বিষয়ে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD