শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে বিদায় করে সেমিতে ডাচরা

রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে বিদায় করে সেমিতে ডাচরা

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
শেষ পাঁচ মিনিটের নাটকীয়তায় জার্মানির বিপক্ষে ড্র করে উয়েফা ন্যাশনস লিগে ফ্রান্সকে বিদায় করে দিল নেদারল্যান্ডস। আগেই ছিটকে যাওয়া জার্মানির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ডাচরা। ফলে ফরাসিদের হটিয়ে সেমিফাইনাল নিশ্চিত হলো যোগ্যতার অভাবে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা দলটি।
সোমবার রাতে লিগ ‘এ’-এর গ্রুপ এক-এ এই ম্যাচে দ্বিতীয় লেগে জার্মানির ভেলটিনস-অ্যারিনায় মুখোমুখি হয় দু’দল।

ঘরের মাঠে এদিন খেলার ৯ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। টিমো ভার্নার দলের লিড এনে দেন। ১৯ মিনিটে লেরয় সেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

ম্যাচে ফিরতে মরিয়া ডাচরা দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না। তবে শেষ পাঁচ মিনিটে চমক দেখায় তারা। ৮৫ মিনিটে প্রমিসের পর ৯০ মিনিটে ভার্জিল ভন ডাইক গোল করে দলকে ২-২ গোলের ড্র এনে দেন।

এর আগে প্রথম লেগে ৩-০ গোলে জয় পেয়েছিল নেদারল্যান্ডস। জার্মানির আগেই ‘বি’ লিগে অবনমন হয়েছে। ৪ ম্যাচে ৭ করে পয়েন্ট ফ্রান্স ও নেদারল্যান্ডসের। কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা লড়াইয়ে উঠেছে ডাচরা।

আগামী বছর জুনে ‘এ’ লিগের শীর্ষ চার গ্রুপের দলগুলো নিয়ে হবে টুর্নামেন্টের শিরোপা লড়াই। গ্রুপ-২ থেকে সুইজারল্যান্ড, গ্রুপ-৩ থেকে পর্তুগাল ও গ্রুপ-৪ থেকে ইংল্যান্ড আগেই শেষ চার নিশ্চিত করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD