বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
পেঁয়াজের সরবরাহ-মূল্য স্বাভাবিক রাখতে মাঠে ১০ কর্মকর্তা

পেঁয়াজের সরবরাহ-মূল্য স্বাভাবিক রাখতে মাঠে ১০ কর্মকর্তা

Sharing is caring!

হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের ঝাঁজ। এর মাঝে আবার ঘি ঢেলেছে ভারত। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণে দেশে পেঁয়াজের দাম বেড়েছে দুইগুণের বেশি।

এ অবস্থায় বাজারে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে উচ্চ পর্যায়ের ১০জন কর্মকর্তা ১০ জেলায় বাজার মনিটরিং শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

জেলাগুলো হচ্ছে- কক্সবাজার, চট্টগ্রাম, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, দিনাজপুর, পাবনা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও শরীয়তপুর।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি মার্জিনে সুদের হার হ্রাস, স্থল ও নৌ বন্দরগুলোতে পেঁয়াজ অগ্রাধিকার ভিত্তিতে খালাস ও বিভিন্ন হাট-বাজারে দ্রুত পরিবহন নির্বিঘ্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ভোমড়া, সোনা মসজিদ, হিলি এবং বেনাপোল স্থলবন্দরে পেঁয়াজ আমদানি নির্বিঘ্ন করতে সব পদক্ষেপ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে প্রতিটি জেলা প্রশাসন থেকেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলসি’র মাধ্যমে মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বন্দরে খালাশ করা শুরু হয়েছে। মায়ানমার থেকে বর্ডার ট্রেডের মাধ্যমে টেকনাফ বন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ এবং দেশের বিভিন্ন জেলার পাইকারি হাটগুলোতে বিক্রি করা পেঁয়াজ দ্রুত সারাদেশে নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশে বর্তমানে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক অবস্থায় আছে। পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ট্রাক সেলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ন্যায্যমূল্যে বিক্রি শুরু করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬টি ট্রাকের মাধ্যমে প্রতিকেজি ৪৫ টাকা মূল্যে এ পেঁয়াজ বিক্রি হয়। মঙ্গলবার এ ট্রাক সেলের সংখ্যা ৩৫ টিতে উন্নীত করা হয়েছে। এতে ন্যায্য মূল্যে পেঁয়াজ কেনার সুযোগ পাচ্ছেন স্বল্প আয়ের মানুষ।

সরকারি হিসাব মতে, দেশে বছরে মোট পেঁয়াজের চাহিদা প্রায় ২৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে গত ২০১৮-২০১৯ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৩.৩০ লাখ মেট্রিক টন।

তবে এর ৩০ শতাংশই স্বাভাবিকভাবে নষ্ট হয়। এর সরবরাহ স্বাভাবিক রাখতে বছরে আমদানি হয়ে থাকে ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD