শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে চাকামইয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

চাকামইয়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজিত সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন মানিক।

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাজল তালুকদার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক পর্যবেক্ষণ টিমের প্রধান মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টিম সদস্য মোঃ সোহরাব উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য মোঃ নুরুল কবির ঝুনু, এবং প্রচার সম্পাদক ও চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য মোঃ মামুন শিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সদস্য নার্গিস আক্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আঃ সালাম তালুকদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল‌ ও যুব বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবিএম মোশারফ হোসেনকে জয়যুক্ত করার ব্যাপারে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD