শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

নিহত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের সাবেক ইউপি সদস্য ছালাম শরিফের ভাই মনির শরীফের ছেলে।

নিখোঁজ যুবকের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে ইমরান মাছ ধরার ছোট ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে নদীর তুফানে ট্রলার থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে মানুষবিহীন ট্রলার ভাসতে দেখে ইমরানের খোঁজ শুরু হয়।

শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, সে (ইমরান) চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। আড়তে মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়।

বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় তুফানের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে।

ওর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নদীতে যাই। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেন।

টানা দুই দিন অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।

তারিখ-২৭/০৭/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD