শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া  (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটা বাঁচাও , পর্যটন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  সাধারণ মানুষ।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত  সড়কে এই কয়েকশত মানুষের উপস্থিততে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লিয়জ এসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদ সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সহ স্থানীয় বাসিন্দা সহ অনেকে এতে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংসের দারপ্রান্তে। ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি।

তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারীদের অভিযোগ গত কয়েক বছর যাবত সৈকত রক্ষায় একাধিক প্রকল্প প্রস্তাবনা পাঠালেও রহস্যজনক কারণে তা আলোর মুখ দেখেনি। আমরা ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানাই।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা আরো বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ, একে রক্ষা করা সবার দায়িত্ব।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া সার্কেলের  সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুজ্জান তুহিন বলেন, নিন্মচাপ ও জোয়ারের ঢেউয়ের তান্ডবে গত দুই দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়েছে। যা আমরা পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।

আগামীকাল থেকে জিও ব্যাগ ও জিও টিউব স্থাপনের কাজ শুরু করবো। এতে অস্থায়ীভাবে কিছুটা হলেও ভাঙ্গন রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD