শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা

কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে উত্তাল ডেউয়ে ভেসে যাচ্ছিল কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে হোটেল সাউদ-বিস সংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

আহত ওই পর্যটক তানভীর (৩০) ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। গত কাল বৃহস্পতিবার ৭-৮ বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে আসেন। আজ শুক্রবার দুপুরে সমুদ্রে গোসলে নেমে উত্তাল ডেউয়ের কবলে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, আজকে দুপুরে বেশ কয়েকজন পর্যটক মিলে একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছে। পরে তাঁকে উত্তাল জোয়ারে ভেসে যাচ্ছিল পর্যটক, উদ্ধার করলো জেলেরা।

প্রত্যক্ষদর্শী সৈকতে অবস্থানরত ফটোগ্রাফার মো. মেশকাত জানান, সমুদ্র সৈকতে  অসংখ্য পর্যটক গোসল করছিল। এর মধ্যে একজনকে আমরা তলিয়ে যেতে দেখি। তাৎক্ষণিক সামনে থাকা জেলেদের সহযোগিতায় আমরা তাকে উদ্ধার করি।

পরবর্তীতে আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দিই।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস জানান, জেলেদের কাছে জেনে আমরা হাসপাতালে খোঁজ খবর নিয়েছি, এখন ওই পর্যটক সুস্থ্য রয়েছেন। তবে আমাদের সদস্যরা খোঁজ খবর নিতে তাঁদের হোটেল শনাক্ত করা এবং তাঁদের বর্তমান অবস্থা জানতে কাজ করছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD