রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নতুনভাবে চালু হচ্ছে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর

নতুনভাবে চালু হচ্ছে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর

Sharing is caring!

বেইজিংয়ের দক্ষিণে বানানো নুতন মেগা বিমানবন্দর চালু করতে প্রস্তুত চীন। আসছে ০১ অক্টোবর (মঙ্গলবার) দেশটির ৭০তম প্রজাতান্ত্রিক দিবস সামনে রেখে বিমানবন্দরটি নতুনভাবে উদ্বোধন হতে যাচ্ছে। যদিও ইতোমধ্যেই বিমানবন্দরটি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানঘাঁটির তকমা লাগিয়ে নিয়েছে।

এই নতুন বেইজিং ড্যক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর (পিকেএক্স) থেকে শুক্রবারের (২০ সেপ্টেম্বর) দিকে প্রথম বাণিজ্যিক ফ্লাইট উড়তে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বিশ্বের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা এয়ারবাসের ‘এ-৩৮০’ ফ্লাইটে নতুনভাবে যাত্রা শুরু হবে বিমানবন্দরটির।

চূড়ান্তভাবে প্রত্যাশিত বিমানবন্দরটি চীনা রাজধানী এবং আশপাশের ভ্রমণকারীদের জন্য নতুন যুগের সূচনা করবে। যাত্রীসেবায় ইতোমধ্যেই বিমানবন্দরটি বিশ্বের দ্বিতীয় বিমানঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। সেভাবে সক্ষমতাও অর্জন করে বসেছে বিশ্বের সবচেয়ে বড় নতুন ইস্তাম্বুল বিমানবন্দর অনুসরণ করে বানানো পিকেএক্স। যে কারণে ভ্রমণের জন্য কাঙ্ক্ষিত সময়ের মধ্যে বন্দরটিতে প্লেন যোগ করে রাখা প্রায় অসম্ভব এয়ারলাইন্সগুলোর পক্ষে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ২০১৮ সালে ১০০ মিলিয়নেরও বেশি যাত্রী এই বিমানবন্দরের আগের তিনটি টার্মিনাল পেরিয়েছেন। আর বড় ধরনের এই যাত্রীর জট সামলানোর জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টারের পরে জায়গা করে নিয়েছে চীনা রাজধানী বিমানবন্দরটি।

এ হিসেবে, ২০২২ সালের মধ্যে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে নিজেরা বিশ্বের বৃহত্তম অ্যাভিয়েশন বাজার বসাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কেননা, বিমানবন্দরটির প্রাথমিক অপারেশনাল লক্ষ্য হলো- ২০২৫ সালের মধ্যে বার্ষিক ৭২ মিলিয়ন যাত্রী এবং দুই মিলিয়ন টন কার্গো সমন্বয় করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD