সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত

বাউফলে সেই আওয়ামী দোসর মকবুলের বিরুদ্ধে জালিয়াতি মামলা, পিবিআইকে তদন্ত

Sharing is caring!

মো.আরিফুলইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে জাল দলিল তৈরি করে প্রতারনার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী ফ্যাসিষ্টের দোসর মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশীর বিরুদ্ধে।

এ মর্মে ভুক্তভোগী সুবল দাস গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে পটুয়াখালী জেলা জজ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ জালিয়াতি ও প্রতারনার অভিযোগে মামলা দায়ের করেছেন।

মামলা নম্বর সি আর ৬৮০/২০২৫। মামলার অভিযোগে প্রকাশিত, সুবল দাসের চাচাতো ভাই রাজেশ্বর দাস নিঃসন্তান অবস্থায় মারা গেলেও শ্যামল চন্দ্র ও ননী গোপাল নামে অস্তিত্বহীন দুইজনকে সন্তান দেখিয়ে মকবুল তালুকদার ওরফে মোহন চাপরাশী নিজের নামে জাল-জালিয়াতি মাধ্যমে দলিল করে। উক্ত দলিল ব্যবহার করে মকবুল বাউফল উপজেলার জে এল ২৫ চন্দ্রপাড়া মৌজার এস এ ৬০৭, ৬০৮ ও ৬০৯ খতিয়ানের রাজেশ্বর দাস এর মালিকানাধীন ৩৩.৮৮ শতাংশ জমি নিজের নামে নামজারী করেছেন।

অভিযোগকারী সুবল দাস বলেন, আওয়ামী সন্ত্রাসীদের গডফাদার মকবুল ওরফে মোহন চাপরাশী তার ছেলে মহিউদ্দিন ওরফে সবুজ চাপরাশীর প্রভাবে বিগত ১৭ বছরে মদনপুরা ইউনিয়ন পরিষদ হতে তিনি ওয়ারিশ সনদ নিতে পারেন নাই।

সবুজ চাপরাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এর অত্যন্ত ঘনিষ্ঠজন। আওয়ামী লীগ নেতা ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার এবং নাজিরপুর-তাতেরকাঠী ইউপির তৎকালীন চেয়ারম্যান ইব্রাহীম ফারুকের সব ঠিকাদারী কাজ নামে বেনামে করতো এ সবুজ চাপরাশী।

মদনপুরা ইউপি‘র প্যানেল চেয়ারম্যান-১ জাহিদ হাসান এর সার্বিক সহযোগীতায় সম্প্রতি ওয়ারিশ সনদ প্রাপ্ত হয়ে আদালতে জালিয়াতির মামলা করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। আদালত মামলাটির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার, পিবিআই নিজেকেই এ মামলায় তদন্ত করতে বলেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেন তালুকদার ওরফে মোহন চাপরাশী বলেন, আমার নামে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

আমি সামাজিক লোক তাই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD