সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আট দলের সমাবেশে চমক দেখালেন হিজলা-মেহেন্দিগঞ্জের দাঁড়িপাল্লা সমর্থকরা

আট দলের সমাবেশে চমক দেখালেন হিজলা-মেহেন্দিগঞ্জের দাঁড়িপাল্লা সমর্থকরা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ইসলামী ও সমমনা ৮ দলের বরিশাল বিভাগীয় সমাবেশে ব্যতিক্রমধর্মী শোডাউন করে চমক দেখালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের সমর্থকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে তার নির্বাচনী এলাকা হিজলা, মেহেন্দীগঞ্জ ও কাজীরহাটের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, নদীবেষ্টিত গ্রাম ও হাট-বাজার থেকে শতাধিক ট্রলার এবং তিনটি বড় লঞ্চে করে হাজার হাজার নেতা-কর্মী বরিশাল বেলতলা ঘাটে এসে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই পুরো ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দুপুর ১২টায় অধ্যাপক আবদুল জব্বারের নেতৃত্বে বিশাল লঞ্চ-ট্রলার বহর আনুষ্ঠানিকভাবে শোডাউন শুরু করে। নদীপথে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লঞ্চ-ট্রলারের সারি নজর কাড়ে পথচারী, যাত্রী, সাধারণ মানুষ ও স্থানীয়দের।

ঘাটে দাঁড়িয়ে অনেকেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শোডাউনটি বেলতলা ঘাট থেকে যাত্রা করে বরিশাল লঞ্চঘাটে পৌঁছালে সেখানে আরও বিপুল সংখ্যক নেতা-কর্মী যোগ দেন। পরে লঞ্চঘাট থেকে সমাবেশস্থলে বিশাল মিছিল নিয়ে তারা পদযাত্রা করেন।

সমাবেশস্থলে মাওলানা আবদুল জব্বারের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শোডাউনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সমাবেশস্থল ও পথচারীদের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ বলছেন, এত বড় নদীপথের শোডাউন এই অঞ্চলে এর আগে খুব কমই দেখা গেছে। বিশেষত তরুণদের পাশাপাশি প্রবীণদেরও উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-৪ আসনে আবদুল জব্বারের এই শোডাউন নির্বাচনী মাঠে নতুন উচ্ছ্বাস ও গণসমর্থনের ইঙ্গিত দিয়েছে।

স্বেচ্ছাসেবক, তরুণ ভোটার এবং নদী-কেন্দ্রিক জনপদের সাধারণ মানুষের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD