রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
ভূমি সেবা সহজীকরনে সাফল্য। কলাপাড়ায় চান্দিনাভিটি নবায়নে একদিনে ৬ লাখ টাকা আদায়

ভূমি সেবা সহজীকরনে সাফল্য। কলাপাড়ায় চান্দিনাভিটি নবায়নে একদিনে ৬ লাখ টাকা আদায়

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে বন্ধোবস্তের চান্দিনাভিটি এক বছরের নবায়ন ও বকেয়া চান্দিনাভিটি হালনাগাদ সেবা দিচ্ছে উপজেলা ভূমি প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেপুপাড়ায় মাঠপর্যায়ে এই সেবা কার্যক্রম পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

এবছর চান্দিনাভিটি থেকে প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে উপজেলা ভূমি প্রশাসন।

আগামী এক সপ্তাহের মধ্যে সকল ব্যবসায়ীর চান্দিনাভিটি নবায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “কোন ব্যবসায়ী যেন হয়রানির শিকার না হন, সেজন্যই আমরা তাদের কাছে গিয়ে সেবা দিচ্ছি। সরকারি নিয়মে নির্ধারিত ফি পরিশোধ করে সহজেই যেন তারা নবায়ন করতে পারেন এটাই আমাদের মূল লক্ষ্য।

ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD