রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে আ.লীগের দুই পক্ষের আনন্দ মিছিল মুখোমুখি উত্তেজনা

বরিশালে আ.লীগের দুই পক্ষের আনন্দ মিছিল মুখোমুখি উত্তেজনা

Sharing is caring!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নগরীতে পৃথক দুইটি আনন্দ মিছিল বের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক আনন্দ মিছিল বের করা হয়। নগরীর সার্কিট হাউজের সামনে থেকে মিছিল করে সিটি মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারীরা। সদর রোড দলীয় কার্যালয় থেকে বের করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। নগরীর কাকলী মোড়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে উভয় পক্ষ নমনীয় থাকায় শ্লোগান দিয়েই এক পক্ষ অপর পক্ষকে অতিক্রম করেছে।

সিটি মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারীদের মিছিলে নেতৃত্বে ছিলেন নগরীর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিন সিকদার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরহাদ বিন আলম জাকির, সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। মিছিল দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলে আরো ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলার সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, নগরীর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকনসহ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হয় সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মিছিলটি। তারা কাকলী হল মোড় এলাকায় পৌছুলে সার্কিট হাউজের সামনে থেকে বের হওয়া মিছিলটি কাছাকাছি পৌছে। তখন সাদিক আবদুল্লাহ মিছিল থেকে চলে যান। এরপর খোকন সেরনিয়াবাত অনুসারীদের মিছিল এসে পৌছুলে অপর পক্ষ সম্পূর্ন রাস্তা দখল করে সেøাগান দিতে থাকে। এসময় খোকন সেরনিয়াবাত অনুসারীরা এক পাশে গিয়ে সেøাগান দিয়ে অতিক্রম করে। এ সময় উভয় পক্ষের অনুসারীরা শ্লোগান দেয়। তাৎক্ষনিক উত্তেজনা দেখা দিলেও শেষ পর্যন্ত কোন অঘটন ঘটেনি।
ছবি কই

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD