রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
একতরফা নির্বাচনের নীলনকশা জনগণ প্রতিহত করবে

একতরফা নির্বাচনের নীলনকশা জনগণ প্রতিহত করবে

Sharing is caring!

অনলাইন ডেক্স: নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও পদযাত্রা আজ ১৮ অক্টোবর ২০২৩ অশ্বিনী কুমার হলচত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচনসহ ৫ দফা দাবিতে বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ ও অশ্বিনী কুমার হল থেকে নথুল্লাবাদ পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলা শাখার সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকন। কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ। বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদের দু:শাসনে জনজীবন অতিষ্ঠ।

একদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আরেকদিকে গনতন্ত্র ও ভোটাধিকার ভূলুন্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আওয়ামী লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ২০২৪ সালেও একতরফা ভোটারবিহীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বক্তারা বলেন, নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে সরকার ডিসি ইউ এন ওদের ৩০০ কোটি টাকা দিয়ে নতুন গাড়ি কিনে দিচ্ছে। আমলা-প্রশাসন দিয়ে আবারও একতরফা নির্বাচনের ছক কষলে জনগণ সেই চক্রান্ত প্রতিহত করবে।

বক্তারা বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, স্বৈরাচারী আওয়ামী সরকারের ও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচন দেয়ার জন্য বক্তারা জোর দাবি জানান। একইসাথে বক্তারা পাচারকৃত অর্থ ফেরত আনা, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনে ইজরায়েলী হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হবার দাবি জানান। বক্তারা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন। অবস্থান কর্মসূচি শেষে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা অশ্বিনী কুমার হলচত্বর থেকে শুরু হয়ে নথুল্লাবাদে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD