সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২৯ মে ফের প্রধানমন্ত্রীর শপথ নেবেন মোদী

২৯ মে ফের প্রধানমন্ত্রীর শপথ নেবেন মোদী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি এবং এর নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) একটি ঐতিহাসিক জয় উপহার দিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আগামী বুধবার (২৯ মে) তিনি টানা দ্বিতীয়বারের মতো এ শপথ নেবেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

যদিও সব ধরনের জরিপই বলছিল ক্ষমতাসীন বিজেপিই আবার দিল্লির দখলে যাচ্ছে, তারপরও সবার মধ্যে একটা কৌতুহল ছিল কারা আসছে ভারতের পরবর্তী সরকারে। অবশেষে বৃহস্পতিবার (২৩ মে) সে কৌতুহল মিটেছে বিজেপির এক চমকপ্রদ জয়ের মাধ্যমে। এর আগে গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হয় দেশটির লোকসভা নির্বাচন। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রীয় অঞ্চলের ৫৪২টি আসনে ছিল এ ভোটের আয়োজন। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ভেলোর আসনে নির্বাচন স্থগিত করা হয়।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ৩৫০টি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৮৩টি এবং এনডিএ জোটের ২৯০টি আসন পেয়েছে বিজেপি। এ হিসেবে বিজেপি একাই সরকার গঠন করার মতো আসন পেয়ে গেলো।

দেশটিতে সরকার গঠন করতে হলে যেখানে ২৭২ আসনের প্রয়োজন, সেখানে জোট ছাড়াই শুধু বিজেপি পেয়েছে তার চেয়ে আরও ১৮ আসন বেশি। তাই এবার ক্ষমতাসীনদের আবার নতুন করে সরকার গঠনের পালা শুধু।

ভারতীয় রাজনীতি বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্ব এবং বিচক্ষণ রাজনীতির কারণেই জনগণের রায়ে বিজেপি জোটের নিরঙ্কুশ জয় সম্ভব হয়েছে। যে কারণে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদটা তারই একমাত্র প্রাপ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD