মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল মাতিয়ে রাখছে ডিজে আজিম!

বরিশাল মাতিয়ে রাখছে ডিজে আজিম!

Sharing is caring!

বরিশাল নগরীর শীতলা খোলা এলাকার বাসিন্দা। ডিস্ক জকি অর্থা ডিজে নিয়ে কলেজ লাইফ থেকে আগ্রহ থাকলেও বিষয়টি নিয়ে তেমন আগতে পারেনি আজিম। তবে সারাদেশে এমনকি বিশ্বে ডিজে বিষয়টি মানুষকে মাতোয়ারার সাথে মিক্স হলেও বরিশালে তেমন ভাবে প্রচলিত না হওয়ায় আজিমের হাত ধরেই বরিশালে শুরু হয় ডিজে প্রোগ্রাম।
২০১৩ সালে প্রথম ডিজে শো করে আজিম। ধীরে ধীরে বরিশালে শুরু হয় ডিজে প্রোগ্রামগুলো। মানুষের আনন্দ উৎসবে বরিশালে ডিজে ছাড়া যেন উৎসবই মাতে না। আর সেই উৎসব মাতিয়ে রাখাই যেন আজিমের কাজ। প্রথম দিক থেকে বেশ কষ্ট হলেও বরিশালে বিষয়টি প্রচলিত হয়ে যাওয়ায় এখন সবাই ডিজের উপর নির্ভর হচ্ছেন উল্লাসের জন্য।

আজিম জানান, প্রথম দিকে কাজ শুরু করতে গিয়ে অনেক কুট কথাও শুনতে হয়েছে। তবে এখন প্রোগ্রাম শিডিউল দেয়াই কষ্ট হয়ে দাড়ায়। ডিজে শো স্বল্প স্থানেও করা যায়। যে কারণে বিষয়টির দিকে আগ্রহ মানুষের।

আজিম আরো জানান, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ২২০ শো করা হয়েছে। কখনো বরিশালে আবার কখনো ঢাকাতে। খুলনায়ও করেছি বেশ কয়েকটি শো। সামনের স্বরসতী পূজোতেও প্রোগ্রাম রয়েছে। তাছাড়া র‌্যাগ ডে তো এখন ডিজে ছাড়া জমেনা। তাই ডিজে শো কে কেন্দ্র করেই করা হয় ব্যাপক আয়োজন। মানুষকে আনন্দ দিতে কার না ভালো লাগে। এখানে টাকা মূল বিষয় না, আমি শখের বশে কাজটা শুরু করি। আশা করি ভবিষ্যতেও তা করতে পারবো। তবে সবার সহযোগিতা চাই এই বিষয়ে।

জানা গেছে, বর্তমানে বরিশালে ডিজে শো কারীদের তালিকাটি খুবই সংক্ষিপ্ত। এর মধ্যে টপ লিস্টেই রয়েছে আজিম। যে তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করছে সহজেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD