বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১

চীনে কয়লা খনিতে ধস, নিহত ২১

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: চীনে একটি কয়লা খনির ছাদ ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। শনিবার  সন্ধ্যায়  উত্তর-পশ্চিমে শানশি প্রদেশের  শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে এই দুর্ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ঘটনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাকে দায়ি করা হচ্ছে।

শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় সেখানে ৮৭ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা আটকা পড়েন। উদ্ধার অভিযান চলাকালে প্রথমে আটকা পড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যু কথা নিশ্চিত করা হয়। পরে নিখোঁজ দুইজনকেও মৃত অবস্থায় পাওয়া যায়। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD