মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কবীর সুমন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কবীর সুমন

Sharing is caring!

অনলাইন ডেক্স: ৯ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। গত ২৮ জুন শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বুধবার (০৭ জুলাই) বিকেলে বাসায় ফেরার বিষয়টি কবীর সুমন নিজেই ফেসবুকে জানিয়েছেন।

তিনি লেখেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের চিকিৎসকবৃন্দ, সেবক-সেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার  জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক। ’

জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বাংলা চিকিৎসক প্রথমে ধারনা করেছিলেন, কবীর সুমনের করোনা হতে পারে। তবে বেশ কয়েকবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হয়।

কয়েকদিন তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। এছাড়া শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়।

১ জুলাই হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসে সুমন জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সরকারি হাসপাতালে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার জন্য তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রকে ধন্যবাদ জানান তিনি।

হাসপাতালের বিছানায় থাকা অবস্থায় সুভদ্রকল্যাণ রাণা নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার ‘আহীর বৈরাগী’ শিরোনামের একটি রাগ চুরি অভিযোগ আনেন কবীর সুমন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD