বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বার্সার সঙ্গে চুক্তি শেষ, মেসি এখন ফ্রি এজেন্ট

বার্সার সঙ্গে চুক্তি শেষ, মেসি এখন ফ্রি এজেন্ট

Sharing is caring!

অনলাইন ডেক্স: বার্সেলোনা সমর্থকরা যেই দিনটির জন্য ভীত ছিলেন, সেই দিন চলে এসেছে। লিওনেল মেসি এখন আর ব্লাউগ্রানার কোনো ফুটবলার না।

সেই যে প্রথমবার একটি রুমালে চুক্তি স্বাক্ষর করেছিলেন, মাঝে ৭ হাজার ৫০৪ দিনের অবসান হলো।

সর্বশেষ চুক্তি অনুযায়ী মেসির সঙ্গে বার্সার ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সম্পর্ক ছিল। তবে গত মধ্যরাতেই আর্জেন্টাইন তারকা ফ্রি এজেন্ট হয়ে যান।

অবশ্য এই চুক্তি শেষ হওয়ার আগেই মেসির সঙ্গে ক্লাবের নতুন প্রেসিডেন্ট জন লাপোর্তা নতুন চুক্তির বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছেন। তবে কোনো ফলাফলই আসেনি।

যদিও নতুন চুক্তি না করা মানে এই নয় যে, মেসি বার্সা ছাড়ছেন। ক্যাম্প ন্যু সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, নতুন করে কাগজ-কলম হাতে নেবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। গায়ে তুলবেন নীল-লাল জার্সি। তবে মেসিকে এখন আর বার্সা ফুটবলার বলা যাবে না।

কিন্তু এই মুহূর্তে মেসি ফ্রি। তিনি চাইলে বার্সেলোনা ছেড়ে যেকোনও ক্লাবে যোগ দিতে পারবেন।

তবে মেসিকে নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছে বেশ। কেউ কেউ বলছেন মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। তবে আগামী চার-পাঁচদিনের আগে কিছুই বলা যাচ্ছে না। মেসি ও তার বাবার চাওয়া-পাওয়ার সঙ্গে বার্সেলোনা একমত হলেই আবারও কাতালানদের জার্সি গায়ে মাঠে দেখা যাবে মেসিকে।

অবশ্য আর্থিক সংকটের কারণে বার্সা এবার কালক্ষেপণ করছে মেসি ও তার বাবার দাবি-দাওয়া মেনে নিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD