শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ পথচারীর

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ পথচারীর

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় একটি বাসের ধাক্কায় তিন পথচারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- রেজাউল করিম (২৪), আরেফা বেগম (৪৫) ও তার ভাতিজি আয়শা আকতার মিম (৮)। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাস ও বাসচালককে আটক করেছেন।

শুক্রবার (১৮ জুন) দুপুর ১২ টার দিকে থানার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আরেফা ও মিমের বাড়ি পতেঙ্গার খাল পাড় স্টিল মিল এলাকায় এবং রেজাউলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রানা চৌধুরী।

তিনি বলেন, ‘পতেঙ্গার দিকে যেতে থাকা একটি বাস দুপুর ১২টার দিকে তিন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে অভিযান চালিয়ে বাসচালক ও বাসটিকে জব্দ করা হয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD