বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
হেসে খেলে বিশাল জয় রংপুর রাইডার্সের

হেসে খেলে বিশাল জয় রংপুর রাইডার্সের

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিপিএলের চলতি ৬ষ্ঠ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তারকাবহুল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। কুমিল্লার দেওয়া ৬৪ টার্গেটে ১২ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে পৌঁছে যায় রংপুর রাইডার্স। ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মামুলি টার্গেট তাড়া করতে নেমে সতর্ক সূচনা করে রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। তবে দলীয় ১৪ রানে ক্রিস গেইলকে (১) আবু হায়দার রনি প্যাভিলিয়নে ফেরলে দর্শকরা বঞ্চিত হয় তার ব্যাটিং ধামাকা থেকে। এরপর অবশ্য বাকী কাজটুকু সূঁচারু ভাবে সম্পন্ন করে দেন রাইলি রুশো এবং মেহেদী মারুফ। রুশো ২০* এবং মারুফ ৩৬* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২তম ওভারেই জিতে যায় রংপুর। সেই ওভারটি করেন কুমিল্লা অধিনায়ক স্টিভেন স্মিথ।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের তোপের মুখে পড়ে ১৬.২ ওভারে মাত্র ৬৩ রানে অল-আউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক মাশরাফির বলে ফরহাদ রেজার তালুবন্দি হন দেশসেরা ওপেনার তামিম ইকবাল (৪)। ইমরুল কায়েস আজ ২ রান করে সেই মাশরাফির বলেই রবি বোপারারা অসাধারণ এক ক্যাচে পরিণত হন। রংপুর অধিনায়কের তৃতীয় শিকারে পরিণত হন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস (৮)।

শফিউলের বলে এলবিডাব্লিউ হয়ে যান শোয়েব মালিক (০)। এরপর আবারও মাশরাফির ছোবল। অধিনায়ক স্টিভেন স্মিথ রংপুর অধিনায়কের বলে ‘ডাক’ মারলে ১৮ রানে ৫ উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এনামুল হককে (২) তুলে নেন ফরহাদ রেজা। শফিউলের দ্বিতীয় শিকার হন অল-রাউন্ডার সাইফউদ্দিন (৭)।

১৭ বলে সর্বোচ্চ ২৫ রান করা শহিদ আফ্রিদি নাজমুল ইসলামের ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফিরেন। নাজমুলের দ্বিতীয় শিকার মেহেদী হাসান (৬)। মোহাম্মদ শহীদ (৫) নাজমুলের তৃতীয় শিকার হলে ১৬.২ ওভারে মাত্র ৬৩ রানে অল-আউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুর্তজা। ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ২৪ বলের মধ্যে ডট দিয়েছেন ১৮টি! ৩ উইকেট নেওয়া নাজমুলের অবদানও অস্বীকারের উপায় নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD