শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
টঙ্গীতে ৩ বছরে ‘কিশোর গ্যাংয়ের’ হাতে ৩ খুন

টঙ্গীতে ৩ বছরে ‘কিশোর গ্যাংয়ের’ হাতে ৩ খুন

Sharing is caring!

টঙ্গীতে ৩ বছরে ‘কিশোর গ্যাংয়ের’ হাতে ৩ খুন সংবাদদাতা সংবাদদাতাগাজীপুর প্রকাশ: ০৭ জুন ২০২১, ২২: ২৩ অ+ অ- টঙ্গীতে সাধারণ মানুষের আতঙ্ক হয়ে উঠেছিল বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা, ‘ডি–কোম্পানি’ নামের একটি বাহিনীর ১২ সদস্যকে গত শনিবার গ্রেপ্তার করেছে র্যাব টঙ্গীতে সাধারণ মানুষের আতঙ্ক হয়ে উঠেছিল বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা, ‘ডি–কোম্পানি’ নামের একটি বাহিনীর ১২ সদস্যকে গত শনিবার গ্রেপ্তার করেছে র্যাব ছবি: সংগৃহীত রাজধানী-সংলগ্ন গাজীপুরের টঙ্গীতে ‘ডি-কোম্পানি’ নামে একটি বাহিনীর সদস্যরা ধরা পড়ার পর গা ঢাকা দিয়েছেন ‘কিশোর গ্যাংয়ের’ অন্য সদস্যরা।

এলাকায় আতঙ্ক তৈরি করা এসব অপরাধী চক্রের হাতে গত তিন বছরে তিনজন প্রাণ হারিয়েছেন। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও ‘গ্যাং কালচারের’ নামে টঙ্গীতে এক শ্রেণির কিশোর বা উঠতি বয়সীদের বেপরোয়া কর্মকাণ্ড চলছে বেশ কয়েক বছর ধরে। শুরুতে একসঙ্গে আড্ডা দেওয়া, পার্টি করা বা রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার মতো অপরাধে যুক্ত থাকলেও পরে তারা ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এমন প্রায় ৩০টি বাহিনীর সন্ধান পাওয়া যায়। এসব বাহিনীর সদস্যরা এলাকায় ভীতি প্রদর্শন, লোকজনকে মারধর, হয়রানি বা মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ খুনোখুনিতে জড়িত ছিলেন।

আদালত এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজীবের তিন দিন এবং বাকিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ জানিয়েছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গীর নদীবন্দর, মিরাশপাড়া, বউবাজার ও ভূঁইয়াপাড়ার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের উৎপাত চলছিল। ‘ডি-কোম্পানির’ সদস্যরা গ্রেপ্তার হওয়ার পর অন্যদের আর এলাকায় দেখা যায়নি। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. ইলতুৎ মিশ প্রথম আলোকে বলেন, যাঁদেরই কিশোর গ্যাং সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদেরই আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD