মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২৬-২৭ইং মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠন

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২৬-২৭ইং মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠন

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ( রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার পেশাদার গণমাধ্যম কর্মীদের  প্রিয় সংগঠন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ ইং মেয়াদের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

গত (১লা জানুয়ারী)বৃহস্পতিবার  সন্ধ্যা ৭ টার সময়  পটুয়াখালী জেলা প্রেসক্লাব  হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে এ নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

ক্লাবের সভাপতি দৈনিক সাথীর সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডারের জেলা প্রতিনিধি মো,আনোয়ার হোসেনের সভা পতিত্বে এবং সাধারণ সম্পাদক স্টার নিউজ, নিউ ন্যাশন ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় এসভায় নতুন কমিটিতে দৈনিক সাথীর সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডারের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন সভাপতি এবং স্টার নিউজ, নিউ ন্যাশন ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফ সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দ্বিতীয় মেয়াদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমার কাগজ ও মর্নিং অবজারভারের জেলা প্রতিনিধি কাইয়ুম উদ্দিন জুয়েল এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি কেএম শাহাদাত হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি, দ্য ডেইলি এক্সপ্রেস ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি এম কে রানা এবং ডিবিসি নিউজের প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী। অর্থ  বিষয়ক সম্পাদক দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোরের আকাশ ও ডেইলি স্টেট এর জেলা প্রতিনিধি জলিলুর রহমান সোহেল।

দপ্তর সম্পাদকের পুনরায় দায়িত্ব পেয়েছেন  এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি, বিজনেস মিরর ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জহিরুল ইসলাম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি হেলাল আহমেদ রিপন।

প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আলিম খান আকাশ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যুগান্তরের স্টাফ রিপোর্টার ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি জলিলুর রহমান, এটিএন বাংলা ও যুগান্তরের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তাক, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি বাদল হোসেন, ঢাকার ঢাক এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও লাখোকণ্ঠের প্রতিনিধি খোকন হাওলাদার।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি আগামী ২০২৬–২০২৭ মেয়াদে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পেশাগত মর্যাদা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ব্যপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD