শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপার গোলখালী ইউনিয়নে তরমুজ ও সবজি চাষে ব্যস্ত কৃষকরা,

গলাচিপার গোলখালী ইউনিয়নে তরমুজ ও সবজি চাষে ব্যস্ত কৃষকরা,

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন বিষেশ প্রতিনিধি, পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে চলতি মৌসুমে তরমুজ, গোল আলু, মিষ্টি আলু, শসা ও খিরা চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা।

উর্বর জমি ও অনুকূল আবহাওয়ায় এ বছর এ ইউনিয়নে ব্যাপক পরিসরে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে।

গলাচিপা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, চলতি মৌসুমে গোলখালী ইউনিয়নে প্রায় ৩৯০ হেক্টর জমিতে তরমুজসহ বিভিন্ন সবজি ও ফসল উৎপাদন হয়েছে।

এতে কৃষকদের মাঝে আশার সঞ্চার হয়েছে। গোলখালী ইউনিয়নের মডেল চাষি মোঃ আব্দুস সত্তার জানান, তিনি প্রায় সাড়ে তিন কানি জমিতে শসা, খিরা ও তরমুজ চাষ করেছেন।

তিনি বলেন, “শসা, খিরা ও তরমুজ চাষ করে আমি স্বাবলম্বী হতে পেরেছি। তবে যদি সরকারি কোনো সহায়তা পেতাম, তাহলে আরও বেশি জমিতে চাষ করে ভালো ফলন অর্জন করা সম্ভব হতো।”

চরসুহরী গ্রামের কৃষক মোঃ রফিক মৃধা বলেন, তাদের গ্রামের অধিকাংশ কৃষকই শসা, খিরা ও হাইব্রিড জাতের কাঁচা মরিচ চাষ করেন। তিনি আরও বলেন, “আমরা গরিব কৃষক।

যদি সরকারি সার ও কৃষি ওষুধ সহায়তা পেতাম, তাহলে কৃষিকাজে আরও লাভবান হতে পারতাম।”

স্থানীয় কৃষকদের মতে, কৃষি উপকরণে সহজলভ্যতা, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বাড়ানো হলে গোলখালী ইউনিয়ন তরমুজ ও সবজি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD