বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কাজী নজরুলের কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান

কাজী নজরুলের কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ কবিতার কয়েকটি পংক্তি উদ্ধৃত করে দাদি খালেদা জিয়াকে স্মরণ করেছেন তার নাতনি জাইমা রহমান।

কবিতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে জাইমা এবং তার দাদি একে অপরের সঙ্গে মুখোমুখি বসে আছেন।

জাইমা রহমান এই পোস্টটি ফেসবুকে করেছিলেন বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। এটি দাদির মৃত্যুর পর তার স্মৃতিতে করা প্রথম পোস্ট।

এর আগে, গত ২৩ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার আগে জাইমা তার দাদিকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছিলেন।

গত বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন।

জাইমা যে ছবিটি শেয়ার করেছেন, তা ধারণা করা হচ্ছে এই সময়ের পরবর্তী কোনো মুহূর্তের।

পোস্টটির কমেন্টবক্সে নেটিজেনরা ছবি ও স্মৃতিকে ঘিরে হাজারও মন্তব্য করেছেন। তারা দাদির জন্য দোয়া করছেন এবং জাইমাকে শোক কাটিয়ে ওঠার সাহস যোগাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD