রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
হেভিওয়েট ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

হেভিওয়েট ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অংশগ্রহণের অভিযোগে ৯ জন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ মোট ৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন:
১. ব্যারিস্টার রুমিন ফারহানা (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)
২. সাইফুল আলম নীরব (সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)
৩. মুহাম্মদ গিয়াস উদ্দিন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৪. মোহাম্মদ শাহ আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৫. হাসান মামুন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৬. আব্দুল খালেক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৭. তরুণ দে (মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট)
৮. মামুনুর রশিদ/চাকসু মামুন (সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি)
৯. কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (সভাপতি, বাঞ্চারামপুর উপজেলা বিএনপি)

বিএনপি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র বা ভিন্ন কোনো পন্থায় নির্বাচনে অংশ নেওয়া এবং শৃঙ্খলা পরিপন্থি কাজের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনের আগে এমন বড় মাপের বহিষ্কারের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD