রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
জেলহাজতে অসুস্থ হয়ে আ.লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

জেলহাজতে অসুস্থ হয়ে আ.লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক  ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মরহুমের ছোট ভাই মিঠাগঞ্জ ইউনিয়ন আ:লী: সাধারন সম্পাদক মোঃ বসির খান বলেন, মরহুমের  প্রথম জানাজার নামাজ আজ মাগরিব নামাজ শেষে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামে দিতীয় জানাজার নামাজ শেষে নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হবে।

গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায়  তাকে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে  অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযানে কলাপাড়া থানার পুলিশ গ্রেফতার করে।

এরপর থেকে তিনি জেল হাজতে ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD