শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি

Sharing is caring!

আমতলী প্রতিনিধি ॥ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ , হাসপাতাল , কৃষি ব্যাংক সলগ্ন কুকুয়া গোছখালী খালের উপর ব্রীজটি মরন ফাঁেদ পরিনত হয়েছে । কৃষ্ণনগর পাশ্ববর্তী চাওড়া ইউনিয়নের পাতাকাটা , হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের ২০ হাজার মানুষের যোগাযোগের মাধ্যম কুকুয়া গোছখালী খালের উপর ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় জনসাধারনের দুভোর্গের কোনো শেষ নাই । ২০১১-২০১২ সালে এ আয়ন ব্রীজটি নির্মিত হয়েছিল । প্রায় ২ বছর পূর্বে ব্রীজটির স্লিপার ভেঙ্গে পড়ে যায়। কুকুয়া ইউনিয়ন পরিষদ .কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় , সরকারী প্রাথমিক বিদ্যালয় কোল ঘোঁষে ব্রীজটি ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে । ছোট ছোট শিক্ষার্থীরা ১৫০ শত ফিট লম্বা ব্রিজের উপর কাঠের পাঠাতন (সাকো) দিয়ে পার হয়ে স্কুল হাসপাতালে ব্যাংকে যাতায়াত করেন । তে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরেজমিনে এ চিত্র দেখা গেছে । কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক বিএসসি বলেন, রাওঘা, কৃষ্ণনগর , পাতাকাটার অনেক ছেলে মেয়েরা স্কুলে আসে এই ঝূঁকিপূর্ণ এই ব্রিজ পার হয়ে । তিনি আরো বলেন, এ ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে শুধু ছোট ছোট স্কুলগামী শিশুরাই নয়, প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ আসা যাওয়া করেন।কুকুয়া ইউপি চেয়ারম্যান মো.বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন এ ব্রীজটি অত্যান্ত গুরুত্বপূর্ন ব্রীজটি মেরামত করা খুব জরুরী । এব্যাপারে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। এ বিষয়ে আমতলী উপজেলার (এল.জি.ই.ডি) উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন সরেজমিন পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD