রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কারাগার থেকে হাসপাতালে বিসিসির সাবেক মেয়র কামাল।

কারাগার থেকে হাসপাতালে বিসিসির সাবেক মেয়র কামাল।

Sharing is caring!

দুর্নীতির মামলায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) সকালে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ।

বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ থাকায় কারা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারে প্রবেশের আগ থেকেই বহু রোগে আক্রান্ত রয়েছেন সাবেক মেয়র আহসান হাবিব কামাল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের আরপি ডা. মানবেন্দ্র সরকার আহসান হাবিব কামালকে দেখে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশকিছু পরীক্ষা দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানান, আহসান হাবিব কামাল কারাগারে আসার আগে থেকেই নানান রোগে আক্রান্ত ছিলেন। যারমধ্যে ডায়াবেটিস, হাইপার টেনশনসহ কিছু রোগ দীর্ঘকালের পুরোনো রয়েছে। গেলো কয়েকদিন ধরে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য মঙ্গলবার সকালে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র আহসান হাবিব কামাল ও সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। একইসঙ্গে আদালত সাবেক মেয়র কামাল ও মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমান করেন।

এরপর ৯ নভেম্বর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি। নিয়মানুযায়ী ১০ নভেম্বর তাকে ফুলবাগান রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করেছেন কারা কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD