সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Sharing is caring!

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে নোয়াখালী জেলার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ ফখরুল আবেদীন এ পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট দেবব্রত চক্রবর্তী। তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এডভোকেট ওমর ফারুকের মামলার প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। মামলার বাদী এডভোকেট ওমর ফারুক সত্যতা স্বীকার করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেন। পরে তার এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওমর ফারুক বাদী হয়ে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

তিনি আরও জানান, মামলার চার্জ গঠনের পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD