মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
সামাজিক সংগঠন এসএনডিসি”র আয়োজনে ২০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সামাজিক সংগঠন এসএনডিসি”র আয়োজনে ২০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

Sharing is caring!

পিছিয়ে পরা শিশুদের জন্য “ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সামাজিক সংগঠন এসএনডিসি”র আয়োজনে ২০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বিকেলে বরিশালের রামপট্টি বেদে পল্লীর শিশুদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করে এসএনডিসি’র স্বেচ্ছাসেবীরা। বই বিতরণের পাশাপাশি শিশুদের পড়াশোনায় কিভাবে মনোযোগী করা যায় সে বিষয়ে তাদের অবিভাবদের সচেতন করা হয়।

এসময় এসএনডিসি’র ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, নতুন বছরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবছরই নতুন বইয়ের আনন্দে মেতে ওঠে। কিন্তু এইসকল শিশুরা ভাসমান এবং ভ্রাম্যমাণ ভাবে জীবনযাপন করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি হওয়ার সুযোগ পায়না।

যার কারণে তারা চাইলেও শিক্ষাকে গ্রহণ করতে পারেনা। আমরা চাই এই শিশুদেরকে প্রাথমিক শিক্ষা প্রদান করতে যাতে করে তারা অন্তত শিক্ষার মৌলিক বিষয় সমূহ যেন জানতে পারে এবং স্কুলমুখী হতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই শিশুদের মাঝে প্রাথমিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। তাদের পরিবার যদি চায় তাহলে আমরা এদেরকে শিক্ষা সহায়তা প্রদান করবো।

উল্লেখ্য ২০১৫ সাল থেকে বরিশাল সহ দেশের ৬ টি জেলায় এসএনডিসি পিছিয়ে পরা শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে ।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসএনডিসি’র প্রতিষ্ঠাতা তানজীল ইসলাম শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য বিনু, এসএনডিসি বরিশাল জেলা শাখার সহ সম্পাদক শাহরুন কবির ইভান,শামিমা সাদিয়া, আবির মুনতাহির,ইমাম হাসান, রাকিব, তনু, বিথী, সহ আরো আনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD