সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
মধুমতি নদীতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

মধুমতি নদীতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স :গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান-এর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মইষা ঘাটা এলাকায় আজ রোববার সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। তবে বাবার সাথে পানিতে পড়ে নিখোঁজ ৬ মাস বয়সের শিশু সন্তান আনাস-এর খোঁজ এখনও মেলিনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

গত ২৮ আগস্ট সকাল থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত তল্লাশি কার্যক্রম চালায় ডুবুরীদল। কিন্তু, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৬ মাস বয়সের শিশু সন্তানসহ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান ইঞ্জিন চালিত ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD