সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
নাটোরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

নাটোরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

Sharing is caring!

অনলাইন ডেক্স :নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে শহরের কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত (নাটোর-নওগাঁ) আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শহরের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ মাহফিল ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দরিদ্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD