সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স :কুষ্টিয়ার মিরপুরে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে সম্রাট (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

সম্রাট মিরপুর পৌরসভার জিয়া সড়কের একটি বাসার ভাড়াটিয়া লিপ্টন আলীর ছেলে এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুল থেকে এবার পিএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সম্রাটের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার শেওড়াপাড়া গ্রামে। তার মা কুষ্টিয়া পল্লী বিদুৎ সমিতির মিরপুর জোনাল অফিসে কর্মরত থাকায় তারা মিরপুরের জিয়া সড়কে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। শুক্রবার বিকেলে পাশের বাসার ছাদে প্রতিদিনের মতো ঘুড়ি উড়াতে যায় সম্রাট। এসময় অসাবধানতাবশত সে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই সে মারা গেছে বলে নিশ্চিত করেন ওই শিশুটির বাবা লিপ্টন আলী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD