শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে উদযাপিত হবে জন্মাষ্টমী

স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে উদযাপিত হবে জন্মাষ্টমী

Sharing is caring!

অনলাইন ডেক্স :করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমী উদযাপনের কথা জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনার সংক্রমণ রোধে এবার জন্মাষ্টমীর শোভাযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১১ আগস্ট) অনাদিরাদিগোবিন্দ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুধু ধর্মীয় বিধি মেনে পূজা-প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হবে।

জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১১ আগস্ট সকাল ১০টায় বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্যসামগ্রী বিতরণ, সন্ধ্যা ৭টায় গীতাপাঠ ও সন্ধ্যারতি, ৮টায় দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা।

১২ আগস্ট সন্ধ্যা ৭টায় গীতাপাঠ ও সন্ধ্যারতি, ৮টায় পঞ্চতত্ত্ব ভজন ও নামসংকীর্ত্তন। ১৩ আগস্ট দুপুর ১২টায় শ্রীশ্রী কৃষ্ণের ভোগ ও পূজা, সন্ধ্যা ৭টায় গীতাপাঠ, সন্ধ্যারতি ও নামসংকীর্ত্তন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি দে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ এবং চন্দন তালুকদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD