বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈদের শেষে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে কর্মমুখী মানুষের ঢল

ঈদের শেষে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে কর্মমুখী মানুষের ঢল

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ঈদুল আযহার ছুটির শেষে কর্মমুখী মানুষ
ছুটছেন ঢাকার পথে। পরিবারের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরার পথে
জাহিদুল ইসলাম বাচ্চু বলেন, মঙ্গলবার থেকে পুরোদমে অফিস-আদালত
শুরু হয়ে গেছে। হাতে ছুটি থাকায় তাই আজ শুক্রবার দুপুরে গলাচিপা
লঞ্চঘাট থেকে ঢাকাগামী পুবালী-৫ লঞ্চে রওনা দিয়েছি। ঢাকার রাস্তা
মোটামুটি খালি পাওয়া যাবে। লঞ্চের তৃতীয় শ্রেণীর মাস্টার কামাল
হাওলাদার বলেন, গতকাল যাত্রীর চাপ অনেক বেশি ছিল। গত কয়েকদিন যাত্রীর
চাপ কম থাকায় আমাদের লোকসান গুনতে হয়েছে। আজ ভাল যাত্রী
পেয়েছি। পটুয়াখালী বিআইডবিøউটিএ-এর কর্মকর্তা সেলিম
মিয়া বলেন, যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় বিআইডবিøউটিএ ও
প্রশাসন বেশি সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ঢাকায় ফেরা যাত্রীদের
কোনো প্রকার ভোগান্তিতে পড়তে না হয়। পথে ভোগান্তি নিয়ে তেমন
আপত্তি না থাকলেও নৌ-পথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন
অভিযোগ করেছেন অনেকেই। এ ব্যাপারে গলাচিপা থেকে ঢাকার
উদ্দেশ্যে রওয়ানা হওয়া মো. হেলাল উদ্দিন বলেন, জীবনে কখনও শুনছেন ঈদে
অতিরিক্ত ভাড়া আদায় করেনি? সরকার যাই নির্ধারণ করে দিক না কেন?
কেউই তা মানেন না। তবে কর্মÿেত্রে ফেরায় যাতে কোন ঝামেলা
পোহাতে না হয় এটাই বড় কথা। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়াই নেয়া
হচ্ছে দাবি করেন লঞ্চ ইন্সপেক্টর মো. বশার মিয়া। তিনি বলেন, ঈদে সরকার
যে ভাড়া নির্ধারণ করেছে তাই নেয়া হচ্ছে। যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত কোন ভাড়া নেওয়া হচ্ছে না। এ বিষয় নিয়ে লঞ্চ সুপারভাইজার
কামাল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, যাত্রীরা যাতে নিরাপদে
কর্মÿেত্রে ঢাকা ফিরে যেতে পারেন সেজন্য প্রশাসনিকভাবে সামাজিক
দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD