সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
নাটোরে ইউপি সদস্যসহ ১০ জুয়াড়ি আটক

নাটোরে ইউপি সদস্যসহ ১০ জুয়াড়ি আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স :নাটোরের সিংড়ায় ইউপি সদস্যসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার কুমগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ইটালী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন, কুমগ্রামের মুকুল হোসেন, জাহিদুল ইসলাম, জিল্লুর রহমান, সিরাজ সরদার, সুনিল চন্দ্র, কলিম সরদার, উজ্জল কর্মকার, ছাতুয়া গ্রামের আরিফ ও ছোট চৌগ্রামের বিশ্বনাথ দাস।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ২৫০ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD