সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
মানিকগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

মানিকগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

Sharing is caring!

অনলািইন ডেক্স :মানিকগঞ্জের দৌলতপুরে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নৌকা ডুবিতে ৫ জনের মৃত্যু হল। বুধবার সকালে নিখোঁজ দুই শিশুর লাশ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন। ঈদে বেড়াতে গিয়ে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল হকে ছেলে জিয়াউল হক জিয়া (১৩) তার মেয়ে রোকসানা (১৭) ও মিথিলা (৬), আব্দুল হকের শ্যালিকা হনুফা বেগম (৩০) ও তার ছেলে শান্ত (১২)।

দৌলতপুর থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হক ঈদের আগে সাভার থেকে পরিবার নিয়ে দৌলতপুর উপজেলা আবুডাঙ্গা গ্রামে শ্বশুর মামুদ আলীর বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার দুপুরে শ্বশুড় বাড়ি থেকে একই উপজেলার চরমাস্তল গ্রামে ভায়রা ভাই (স্ত্রী বোনের স্বামী) সেলিমের বাড়িতে নৌকা যোগে বেড়াতে যান। নৌকা কিছু দূর যাওয়ার পর বেলা পৌনে দুইটার দিকে ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকায় ৯ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় ৫ জন। নৌকা ডুবির পর স্থানীয় লোকজনের সহায়তায় পানিতে তলিয়ে যাওয়া ৫ জনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে মিথিলা ও শান্ত নামে দুই শিশু।

বুধবার সকালে ঘটনাস্থল থেকে কিছু দূরে তাদের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী জানান, নৌকা ডুবিতে মঙ্গলবার ৩ জনের লাশ ও বুধবার ২ জনের লাশ উদ্ধার হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD