সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
ঈদে নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলে শিশুর

ঈদে নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলে শিশুর

Sharing is caring!

অনলাইন ডেক্স:পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল দেড় বছর বয়সী শিশু সৌরভ হোসেনের। এ সময় গুরুতর আহত হয়েছেন সৌরভের নানি আলেয়া খাতুন (৫০)। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ পৌরসভার উত্তর সারুটিয়া মহল্লার সাগর আলীর ছেলে। আহত আলেয়া নৌবাড়িয়া গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, ঈদের আগের দিন শিশু সৌরভ মায়ের সঙ্গে নৌবাড়িয়া গ্রামে নানা রাশেদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। গতকাল রাতে প্রচণ্ড গরমে নানি আলেয়া খাতুন নাতিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করার সময় সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিয়ে তাঁদের ওপরই উল্টে যায়। এতে নানি ও নাতি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটিকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সৌরভকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় জানায়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD