শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
গরুশূন্য গরুর হাট

গরুশূন্য গরুর হাট

Sharing is caring!

অনলাইন ডেক্স:শেষ মুহূর্তে গরুর জন্য হাহাকার নগরের হাটগুলোতে। বিশেষ করে কর্ণফুলী পশুর হাট, এক কিলোমিটার, বিবিরহাট ও সাগরিকায় পছন্দের গরু কিনতে না পেরে অনেক ক্রেতা ফেরত গেছেন।

হাটে হাতেগোণা গরু থাকলেও দাম চড়া।

বৃহস্পতিবার থেকে শুক্রবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত কর্ণফুলী পশুর হাট, সাগরিকা, এক কিলোমিটার, মইজ্জারটেকসহ প্রায় হাট  গরুশূন্য ছিলো। ক্রেতাদের চাহিদা থাকলেও কয়েকটি হাটে গরুর সংখ্যা ছিল খুবই কম। যে কয়েকটি গরু ছিল তা নিয়ে রীতিমতো ক্রেতাদের মাঝে ছিল কাড়াকাড়ি।

কর্ণফুলী পশুর হাটের ইজারাদার আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্তও হাটে ক্রেতা ছিলো প্রচুর, কিন্তু গরু তেমন নেই। অনেক ক্রেতা এসে গরু না পেয়ে ফেরত গেছেন। কিছু গরু ছিলো, তার দাম ছিলো বেশি।

কর্ণফুলী পশুর হাটে গরু কিনতে এসেছেন আবুল কালাম আজাদ। পেশায় শিক্ষক। তিনি বলেন, এক কিলোমটার ও সাগরিকায় গরু না পেয়ে এখানে আসি। কিন্তু এখানেও একই অবস্থা। যে কয়েকটা গরু আছে তাও লাখের ওপর। আমার বাজেট এক লাখের মধ্যে। জানিনা, এবার গরু কিনতে পারবো কি-না।

সাগরিকা পশুর হাটের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গির বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত গরুর সংকট ছিলো। তবে শুক্রবার দুপুরের দিকে গরু আসতে শুরু করে। এখন ক্রেতারা এলে গরু কিনতে পারবেন।

গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমদিকে অনেক ব্যাপারি করোনার কারণে বিক্রি নাও হতে পারে-এই আতঙ্কে কম দামে গরু ছেড়ে দিয়েছেন। তাই শেষ মুহূর্তে গরুর সংকট দেখা দিয়েছে।

চকরিয়া থেকে দুই ট্রাকে ২০টি গরু এনেছিলেন মো. রফিক। কিন্তু কম লাভে কয়েকদিন আগে সব গরু আরেকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।

তিনি বলেন, ৩ দিন আগেও সব ব্যাপারি ও খামারির চেহারায় গরু বিক্রি না হওয়ার আতঙ্ক ছিলো। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তাই গরু বিক্রি করে দিয়েছি। এখন শেষ মুহূর্তে দেখি গরুর প্রচুর চাহিদা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD