শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদককারবারি নিহত

চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদককারবারি নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদককারবারি নিহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে ৪৪ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি দু’টি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

শুক্রবার  (৩১ জুলাই) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়াস্থ পাহাড়ি এলাকা আমতলী গর্জন বাগানের ভেতর এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। তাৎক্ষনিকভাবে নিহত মাদককারবারিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পালিশের দাবি, এ ঘটনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।

ওসি মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে জাহেদা বেগম ও মোজাফ্ফর আহমদ নামে দু’জন মাদককারবারিকে ছয় হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, রাতে বানিয়ারছড়া পাহাড়ি এলাকায় ইয়াবার একটি বড় চালান হাতবদল হবে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে চকরিয়া পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন ও মো. সবুজ আহত হন।

এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় অজ্ঞাতপরিচয় তিনজন মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD