সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বগুড়ায় পিকআপ ভ্যানচাপায় নিহত ৩

বগুড়ায় পিকআপ ভ্যানচাপায় নিহত ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স:বগুড়া সদর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় তিনজন দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাটিডালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার তেলিহারা এলাকার মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫), খামারকান্দি এলাকার কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, মাটিডালী এলাকায় উপজেলার পরিষদের পাশে প্রতিদিন দিনমজুররা কাজের সন্ধান পেতে জমায়েত হন। বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন সেখানে আসেন। সকালে শহর থেকে মাটিডালীর দিকে একটি পিকআপ দ্রুত গতিতে যাওয়ার সময় কয়েকজন দিনমজুরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় পিকআপ ভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD