সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
পশু কোরবানির সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয়

পশু কোরবানির সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয়

Sharing is caring!

অনলাইন ডেক্স:ঈদুল আজহায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা প্রতি বছরই পশু কোরবানি করে থাকি।

তবে এবার পশু কোরবানির সময় সংক্রমণ রোধে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।করোনাভাইরাসের কারণে মানতে হবে বাড়তি আরও কিছু নিয়ম।

করোনাকালে পশু কোরবানি ও সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদফতর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপপরিচালক ডা. মোহাম্মদ আলী (কেন্দ্রীয় গো প্রজনন ও দুধ খামার সাভার, ঢাকা)।

তিনি বলেন, পশু কোরবানির পর সংক্রমণ ও যে কোনো রোগ–বালাই থেকে নিরাপদে থাকতে অবশ্যই সবসময় কিছু নিয়ম মেনে চলতে হবে। আর করোনার এ সময়ে মানতে হবে বাড়তি আরও কিছু নিয়ম।

আসুন জেনে নিই এই সময়ে পশু কোরবানির বিষয়ে ডা. মোহাম্মদ আলীর পরামর্শ–

১. যে স্থানে পশু কোরবানি করা হবে, সেখানে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

২. কোরবানির কাজটি সম্পূর্ণ করতে অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

৩. কোরবানির পশু জবাইয়ের জন্য একটি গর্ত করুন ও জবাই শেষে মাটি দিয়ে ঢেকে দিন।

৪. কোরবানির স্থানে অযথা বেশি লোকসমাগম করা যাবে না। সামাজিক দূরত্ব মেনে কোরবানি সম্পন্ন করুন।

৫. কোরবানি ও মাংস তৈরির আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

৬. কোরবানির স্থানে ডেটল, ব্লিচিং পাউডার অথবা জীবাণুনাশক স্প্রে করুন।

৭. কোরবানি শেষে কুসুম কুসুম গরমপানি দিয়ে গোসল করুন ও গায়ের পোশাক পরিষ্কার করুন।
৮. কোরবানি বর্জ সঠিক স্থানে ফেলুন। এ ছাড়া যে জায়গায় পশু জবাই করা হবে, সেখানে রক্ত লেগে থাকলে পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন।

৯. কোরবানির মাংস তিন ভাগ করে এক ভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করুন।

১০. অযথা কোথাও জটলা পাকাবেন না। নিজে ও পরিবারের প্রতি যত্নশীল হোন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD