সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
জয়পুরহাটে ‘গোলাগুলি’তে ৮ মামলার আসামি নিহত, পরিবারের দাবি হত্যা

জয়পুরহাটে ‘গোলাগুলি’তে ৮ মামলার আসামি নিহত, পরিবারের দাবি হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স:জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রীজের নিকট থেকে রুবেল হোসেন ডালিম নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ডালিম শীর্ষ মাদক ব্যবসায়ী। মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির সময় সে নিহত হয়।

তবে পরিবারের দাবি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা জানায়, মঙ্গলবার রাত ৮টায় সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি দোকান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর আর খোঁজ পাওয়া যায় নি। সকালে লাশ পাওয়ার খবর জানতে পারে পরিবারের লোকজন।

পরে, স্থানীয়দের খবরের ভিত্তিতে বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। কিন্তু সেখানে ডালিমের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

নিহত ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, অপহরণ ও মাদক দ্রব্য আইনে ৮টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD