শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ মেরিনড্রাইভ সংলগ্ন মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল হতে ১০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত কাশেম মহেখখালীয়া পাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার এসআই মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে একপর্যায়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD