শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:কক্সবাজারের টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫৩৫ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব)।

মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের সোনা মিয়ার ছেলে মাহমুদ আলম (২০) ও কবির আহম্মদের ছেলে আবুল হাশিম (১৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গ্রামের টেকনাফ-কক্সবাজার সড়কের ফোর স্টার ব্রিক ফিল্ডের পূর্ব পার্শ্বের ফাঁকা জায়গায় একদল মাদককারবারি মাদক বেচা-কেনার জন্য জড়ো হয়েছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে তিন হাজার ৫৩৫ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক দুই রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD