সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বগুড়ায় ১৪ মামলার আসামি রোবায়েত গ্রেফতার

বগুড়ায় ১৪ মামলার আসামি রোবায়েত গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:বগুড়ার ধুনট উপজেলা থেকে ১৪ মামলার আসামি রোবায়েত ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে তাকে উপজেলার পাঁচথুপি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রোবায়েত ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমীর ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান পাঁচথুপি গ্রামের এ কে এম রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ইসলামী ছাত্র শিবির সংগঠনের সক্রিয় ক্যাডার রোবায়েত। তিনি লেখাপড়া শেষ করে আইনজীবী পেশায় ঢাকায় অবস্থান করতেন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। পুলিশের ওপর হামলাসহ বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে ২০১২ সালে রামপুরা থানায় একটি মামলা ও ২০১৮ সালে মতিঝিল থানায় ১৩টি মামলা দায়ের হয়। এসব মামলার চারটিতে আদালত থেকে জামিন পেলেও নয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করা ও বিস্ফোরক আইনের নয়টি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় রোবায়েতকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD