শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
চট্টগ্রামে বাস উল্টে খাদে, নারীসহ নিহত ২

চট্টগ্রামে বাস উল্টে খাদে, নারীসহ নিহত ২

Sharing is caring!

অনলাইন ডেক্স:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই বাস যাত্রী।

রোববার (২১ জুন) দুপুর ২টার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হন- পটিয়া মনসা এলাকার বাসিন্দা হুমাইরা মাহমুদা (২৮) ও আবদুল হালিম (৪০)। হুমাইরা চট্টগ্রাম সিটি করপোরশনের একটি প্রকল্পে কাজ করেন এবং হালিম বোয়ালখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ জুবাইর জানান, দুপুর ২টার দিকে পটিয়া থেকে একটি লোকাল বাস চট্টগ্রাম শহরের দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে রং সাইড দিয়ে সড়কে প্রবেশ করে একটি বালু বোঝাই পিকআপ। সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী মারা যান। বাসের আরও দু’জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বালু বহনকারী পিকআপটিকে আটক করা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD