বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মাহফুজ আহমেদের বাড়িতে হামলা

মাহফুজ আহমেদের বাড়িতে হামলা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, এই অভিনেতার লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে কে বা কারা হামলা করেছে। হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবার। এরই মধ্যে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ হামলাকারীদের খুঁজছে।

‘দুই দুয়ারী’ খ্যাত নায়ক বলেন, গতকাল আমার গ্রামের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে। তারা দরজা-জানালা ভাঙচুর করেছে, ককটেল ফাটিয়েছে। হামলার সময়ে বাড়িতে আমার বৃদ্ধা মা ছিলেন, আমার ছোট ভাই ও তার ছোট ছেলে ছিল। আমার স্ত্রীও ছিল। স্থানীয় ওসি, এসপি সবাইকে জানিয়েছি। তারা আমাকে নিশ্চয়তা দিয়েছেন, এটা আর কখনও হবে না। যারা করেছে তাদের তারা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা গেছে মাহফুজ আহমেদকে। তবে এটা কোনও রাজনৈতিক হামলা কি-না এ ব্যাপারে মন্তব্য করেননি তিনি।

মাহফুজ জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের কর্মী না। তবে ব্যক্তিগতভাবে শিল্পীদের প্রতি, শিল্পের প্রতি, নাটক সিনেমার প্রতি, সাহিত্যের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মমতা, ভালোবাসা, খোঁজ খবর রাখা, এটা তাকে মুগ্ধ করে। আর এই মুগ্ধতার কারণে তার প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা আছে।

অপরদিকে এই নায়কের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD